বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ইন্দোনেশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪ লাখ মানুষ, নিহত ছাড়াল ৫০০

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০০ ছাড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরো অন্তত ৫০০ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোতে উদ্ধারকাজ চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, মালাক্কা প্রণালিতে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে তিন প্রদেশে বন্যা দেখা দিয়েছে।
এতে অন্তত ১৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশ বন্যায় সবচেয়ে বেশি বিপর্যস্ত। হাজারো মানুষ এখন খাদ্য ও জরুরি সরঞ্জাম ছাড়া বিচ্ছিন্ন অবস্থায় আছেন। অঞ্চলগুলোতে পৌঁছাতে পারছেন না সহায়তাকর্মীরা।
আচেহর পিদিয় জয়ার বাসিন্দা আরিনি আমালিয়া বিবিসিকে বলেন, ‘পানি যেন সুনামির মতো এসেছে। আমার দাদির মতে, তার জীবনে দেখা সবচেয়ে বড় দুর্যোগ এটি।’

বন্যায় বহু সেতু ভেঙে গেছে, ভূমিধসে বন্ধ হয়ে গেছে রাস্তা। বড় যানবাহন চলাচল অসম্ভব হওয়ায় হেঁটে বা মোটরসাইকেলে করে ক্ষতিগ্রস্ত অঞ্চলে পৌঁছাতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
বহু এলাকায় এখনো খাদ্যসামগ্রী পৌঁছায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page