মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ওটিটিতে মুক্তি পাচ্ছে শাকিবের সেই সিনেমা ‘অন্তরাত্মা’

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত দুটি সিনেমা ‘বরবাদ’ এবং ‘অন্তরাত্মা’ গত ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছিল । এর মধ্যে ‘বরবাদ’ যেমন বক্স অফিসে সুপারহিট তকমা পেয়েছে, তেমনি প্রয়োজনীয় প্রচারণার অভাবে দর্শক টানতে ব্যর্থ হয় ‘অন্তরাত্মা’। কার্যত মুখ থুবড়ে পড়ে ছবিটি।
কোনো প্রকার প্রচারণা ছাড়াই কয়েক বছর আগের নির্মিত সিনেমাটি হঠাৎ প্রেক্ষাগৃহে আসায় দর্শক তা সেভাবে গ্রহণ করেননি। তবে এবার ভিন্ন পথে হাঁটছে সিনেমাটি। খুব শিগগিরিই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত এই ছবি।

আগামী বৃহস্পতিবার থেকে সিনেমাটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ দেখা যাবে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক।
‘অন্তরাত্মা’ সিনেমাটির শুটিং হয়েছিল চার বছর আগে ২০২১ সালে। ওই বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও অজানা কারণে তা আটকে যায়। এই বছর রোজার ঈদে হঠাৎ করেই সিনেমাটির মুক্তির ঘোষণা আসে।
তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অন্তরাত্মা’ প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে শাকিব খান ও দর্শনা বণিক ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরীর মতো গুণী অভিনেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page