বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

মোদির চা বিক্রির এআই ভিডিও নিয়ে তোলপাড়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চা বিক্রি করছেন এমন একটি এআই ভিডিও নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। দেশটির বিরোধী দল কংগ্রেসের নেত্রী রাঘিনি নায়ক কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও শেয়ার করেন। এরপর এ নিয়ে সমালোচনা তৈরি হয়।
সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার জানিয়েছে, সংসদের চলমান শীতকালীন অধিবেশনের মধ্যে এ ভিডিও রাজনীতিতে আরও উত্তাপ ছড়াবে।

এআই দিয়ে তৈরি ভিডিওতে দেখা যাচ্ছে, মোদির এক হাতে চায়ের কেটলি, আরেক হাতে তিনটি গ্লাস। ভিডিওতে বোঝানো হচ্ছে, কোনো আন্তর্জাতিক সম্মেলনে মোদি চা বিক্রি করছেন। ওই সময় তাকে ‘এই চা’ বলে চিৎকার করতে দেখা যাচ্ছে।
নরেন্দ্র মোদির বাবা গুজরাটের ভাদনগর রেলস্টেশনে চা বিক্রি করতেন। ছোট বয়সে তিনি বাবার দোকানে সহায়তা করেছেন। যা মোদি নিজেই জানিয়েছেন। ছোটকালে চা বিক্রির বিষয়টি নিয়ে বিরোধী দলের নেতারা প্রায়ই তাকে কটাক্ষ করার চেষ্টা করেন।
কংগ্রেস নেত্রী এ ভিডিও শেয়ার করার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে মোদির দল বিজেপি। তারা এটিকে ‘লজ্জাজনক’ কাজ হিসেবে অভিহিত করেছে।

বিজেপি মুখপাত্র শেহজাদ পুনওয়ালা কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেছেন, “রেনুকা চৌধুরী পার্লামেন্টকে অপমান করার পর, এখন রাঘিনি নায়ক প্রধানমন্ত্রী মোদির ‘চা ওয়ালার’ অতীত ইতিহাস নিয়ে তাচ্ছিল্য করছেন। নামধারী কংগ্রেস— কাজের প্রধানমন্ত্রী, যিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ ছিলেন, যিনি দরিদ্রতা থেকে উঠে এসেছেন, তার সামনে দাঁড়াতে পারবে না। কংগ্রেস আগেও তার চা ওয়ালার ইতিহাসকে তাচ্ছিল্য করেছে। তাকে এ নিয়ে ১৫০ বার অপমান করেছে। এমনকি বিহারে তার মায়ের ওপরও আক্রমণ করেছে। তাদের মানুষ কখনো ক্ষমা করবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page