শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়, ড্র নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

২০২৬ বিশ্বকাপ শুরুর আরও ৬ মাস বাকি। তবে অতটা সময় পাচ্ছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তার ডেডলাইন আরও আগেই শেষ হয়ে যাবে। ধারণা করা হচ্ছে, মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলার পরই ব্রাজিলের স্কোয়াড পাকাপোক্ত করে ফেলবেন কোচ কার্লো আনচেলত্তি। ফলে তিনি নেইমারের সামনে যে ৬ মাসের ডেডলাইন দিয়েছিলেন, সেই সময়টা আরও কমে আসতে পারে। আনচেলত্তির কথায়ও এই তারকাকে নিয়ে সংশয়ের ইঙ্গিত রয়েছে।
গতকাল (শুক্রবার) দিবাগত রাতে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে আসন্ন বিশ্বকাপের ড্র। আজ (রোববার) রাতে দিন, তারিখ, সময় ও ভেন্যু চূড়ান্ত করবে ফিফা। বিশ্বকাপের ড্রতে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ব্রাজিল। ‘সি’ গ্রুপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। একইদিন নিজের দল নিয়ে প্রত্যাশা ও নেইমারের প্রসঙ্গে কথা বলেছেন সেলেসাও কোচ।

কার্লো আনচেলত্তি বলছেন, ‘যদি নেইমার স্কোয়াডে থাকা প্রাপ্য হয়, যদি সে অন্যদের চেয়ে (শারিরীকভাবে) ভালো অবস্থায় থাকে, তবে সে বিশ্বকাপে খেলবে। তবে আমি কারও কাছে ঋণী নই। যদি আমরা নেইমারকে নিয়ে কথা বলি, একইভাবে অন্য ফুটবলারদের নিয়েও বলতে হবে। আমাদের নেইমারসহ এবং নেইমার-বিহীন ব্রাজিলের কল্পনা করতে হবে। একইভাবে অন্য কোনো ফুটবলারকে নিয়ে কিংবা তাকে ছাড়াই। মার্চে ফিফা ফিক্সচারের পর আমরা চূড়ান্ত তালিকা প্রস্তুত করব।’
২০২৩ সালের অক্টোবরে এসিএল চোটের কারণে এক বছরেরও বেশি সময়ের জন্য ছিটকে গিয়েছিলেন নেইমার। এখনও সান্তোসের হয়ে খেলছেন ইনজুরি নিয়ে। চিকিৎসকরা জানিয়েছে, দ্রুততম সময়ে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের হাঁটুতে সার্জারি অপরিহার্য। একইসঙ্গে এই মুহূর্তে খেলার বাইরে থাকার পরামর্শ থাকলেও, তা গ্রাহ্য করেননি নেইমার। সান্তোসের রেলিগেশন এড়াতে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। চোট নিয়েই পরপর দুটি ম্যাচে খেলেছেন। শেষ ম্যাচে হ্যাটট্রিকও করেছেন। সান্তোসের আরও একটি ম্যাচ বাকি। সেই ম্যাচেও খেলতে পারেন নেইমার।
গ্রুপপর্বের ড্র নিয়েও কথা বলেছেন আনচেলত্তি। বিশ্বকাপে ব্রাজিল নিয়ে প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘আমরা তিন ম্যাচের সবকটিতেই জিততে পারি। আমাদের ধারণা পরিষ্কার। পুরো বিশ্বকাপজুড়ে আমাদের প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা রাখতে হবে। আমাদের লক্ষ্য ফাইনাল খেলা এবং সেজন্য সবচেয়ে শক্তিশালী দলের মোকাবিলা করতে হবে আপনাকে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page