বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হবে অর্ধশতাধিক বাংলাদেশি-চীনা ও ভারতীয়কে

অনুমতি ছাড়া ডেলিভারি ম্যানের কাজ করায় ১৭১ জনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন বাংলাদেশি-ভারতীয় ও চীনা নাগরিক। তাদের মধ্যে প্রায় ৬০ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট দল গত মাসে সাতদিনব্যাপী অভিযান চালিয়ে এই অভিবাসীদের গ্রেপ্তার করে। অভিযানের সময় বিভিন্ন গ্রাম, মফস্বল ও শহরে কাজ করা ডেলিভারি রাইডারদের থামিয়ে তাদের কাগজপত্র পরীক্ষা করা হয়।

যাদের কাজ করার অনুমতি ছিল না তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য অভিযানস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
“এরপর ২৫ নভেম্বর অফিসাররা নরউইচ সিটি সেন্টারে যান। সেখানে তারা অপরাধ প্রবণতা কমানোর অভিযান চালান। সেখান থেকে তিন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়। যারমধ্যে দুজনকে ফেরত পাঠানো হবে। তৃতীয় ব্যক্তিকে কঠোর অভিবাসন জামিনে রাখা হয়েছে।
অবৈধ অভিবাসন ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের ‘ব্যাপক সংস্কারের’ অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে সরকার।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষকে ব্রিটেন থেকে বের করে দেওয়া হয়েছে। যাদের দেশটিতে থাকার কোনো অনুমোদন নেই। একইসঙ্গে মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, শাস্তি ও মালামাল জব্দ প্রায় ৩৩ শতাংশ বেড়েছে।

যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তামন্ত্রী অ্যালেক্স নোরিস বলেছেন, “এই সবকিছু একটি স্পষ্ট বার্তা দিচ্ছে : যদি আপনি এ দেশে অবৈধভাবে কাজ করেন তাহলে আপনাকে গ্রেপ্তার করে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page