মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

শুটিং শেষে চেনা যাচ্ছে না সালমান খানকে, চমকে গেল ভক্তরা

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান বরাবরই তার ভিন্নধর্মী লুকের জন্য আলোচনায় থাকেন। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে ভাইজানকে দেখে রীতিমতো চমকে গেছেন তার অনুরাগীরা। দীর্ঘদিনের গোঁফ রাখা চেহারা বদলে একদম ‘ক্লিন শেভড’ লুকে জনসমক্ষে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

জানা গেছে, সালমান খান তার আসন্ন চলচ্চিত্র ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিং শেষ করে ফিরেছেন। এই সিনেমার চরিত্রের প্রয়োজনে দীর্ঘদিন তাকে গোঁফ এবং একটি বিশেষ লুক ধরে রাখতে হয়েছিল। তবে লাদাখের দুর্গম অঞ্চলে শুটিংয়ের ঝক্কি শেষ করেই নিজের চেহারা পরিবর্তন করেছেন তিনি। বিমানবন্দরে তাকে কালো টি-শার্ট, ডেনিম জিনস এবং জ্যাকেট পরা অবস্থায় দেখা গেলেও ভক্তদের মূল নজর কেড়েছে তার মসৃণ ও ক্লিন শেভড চেহারাটি।অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্রের খবর, দীর্ঘ শুটিংয়ের পর বর্তমানে সালমানের কিছুটা বিরতি নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপরই তিনি মুম্বাইয়ে পরবর্তী দফার কাজ শুরু করবেন। ৬০ ছুঁইছুঁই বয়সেও এই চেহারার পরিবর্তন প্রমাণ করে , সালমানের গ্ল্যামার এখনও অমলিন। সামাজিক মাধ্যমে তার এই নতুন লুকের ছবি ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসাচ্ছেন ভক্তরা। এখন সালমানের পরবর্তী প্রজেক্ট দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page