বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৬০০ ফুট খাদে গাড়ি পড়ে নিহত ৬

ভারতের মহারাষ্ট্রের নাসিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। রোববার  স্থানীয় সময় বিকেল ৪টার দিকে কালওয়ান তালুকের সপ্তশ্রিং গড়ের পাহাড়ি এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ ফুট গভীর খাদে ছিটকে পড়ে।

সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, দুর্ঘটনাস্থলেই সকল যাত্রীর মৃত্যু হয়। নিহতরা নিফাদ তালুকের পিম্পলগাঁও বসবন্ত এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারসহ স্থানীয় পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। উদ্ধার অভিযান এখনো চলছে।

এ ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বিবৃতিতে তিনি বলেন, মহারাষ্ট্রের নাসিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ দুর্ঘটনাটি ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি নিহতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি জানান, সরকারের পক্ষ থেকে পূর্ণ প্রশাসনিক সহায়তা নিয়ে উদ্ধার কাজ চলছে এবং নিহত পরিবারের পাশে সরকার সবসময় আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page