শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

“স্পাইক ফেস্ট ২০২৫”-এ নারী বিভাগে চ্যাম্পিয়ন ব্র্যাক ইউনিভার্সিটি, পুরুষ বিভাগে শিরোপা ড্যাফোডিলের

সংবাদ বিজ্ঞপ্তি :

ব্র্যাক ইউনিভার্সিটি আয়োজিত দুদিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা “স্পাইক ফেস্ট ২০২৫”-এ নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ব্র্যাক ইউনিভার্সিটির দল। রোমাঞ্চকর ফাইনালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (DIU) নারী দলকে ২–১ সেটে পরাজিত করে শিরোপা জিতে নেয় তারা।

ছেলেদের বিভাগে শিরোপা ঘরে তোলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ফাইনাল ম্যাচে তারা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশকে (IUB) ২–০ সেটে হারায়।

৭ ও ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে আয়োজন করা হয় প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ভলিবল টুর্নামেন্ট। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে দুইদিনজুড়ে উৎসবমুখর পরিবেশ উপভোগ করে শিক্ষার্থীরা।

ফাইনালের প্রথম সেট ১১–১৫ ব্যবধানে জিতে এগিয়ে যায় ড্যাফোডিল ইউনিভার্সিটি। তবে দ্বিতীয় সেটে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ব্র্যাক ইউনিভার্সিটি। ১৫–১০ পয়েন্টে সেটটি জিতে ম্যাচে সমতা ফেরায় তারা। শিরোপা নির্ধারণী তৃতীয় সেটে চমৎকার স্থিরতা ও দৃঢ়তা দেখিয়ে ১৫–১১ পয়েন্টে বিজয় নিশ্চিত করে ব্র্যাকের মেয়েরা।

ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম এবং রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড।

এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল অফ জেনারেল এডুকেশনের ডিন সামিয়া হক, ওয়ান ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট একেএম সালাহউদ্দীন খান, এসএমসি প্লাস-এর সিএফও আবদুল বশির খান, পূবালী ব্যাংকের জেনারেল ম্যানেজার ফাইজুল হক শরীফ, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রবিউল আলম, জেনারেল ম্যানেজার শাহিন শাহরিয়া এবং ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

পুরুষ বিভাগে অংশ নেয়—
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, গ্রীন ইউনিভার্সিটি, নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ব্র্যাক ইউনিভার্সিটি।

নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে—
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এবং ব্র্যাক ইউনিভার্সিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page