মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

৩৫০০ পৃষ্ঠার চার্জশিট, জুবিন গার্গের রহস্যমৃত্যু মামলায় বড় মোড়!

ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বড় অগ্রগতি এসেছে। মামলার তদন্ত শেষে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল প্রায় সাড়ে তিন হাজার পৃষ্ঠার চার্জশিট আদালতে দাখিল করেছে। শুক্রবার গুয়াহাটির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চার্জশিটটি চারটি বড় ট্রাঙ্কে করে আদালতে আনা হয়। এ সময় কড়া নিরাপত্তার মধ্যে ছয়টি গাড়ির বহর নিয়ে এসআইটির সদস্যরা আদালত চত্বরে পৌঁছান।

এমপি গুপ্তার নেতৃত্বে নয় সদস্যের একটি বিশেষ দল দীর্ঘ সময় ধরে মামলাটির তদন্ত চালায়। চার্জশিটের সঙ্গে বিপুল পরিমাণ নথি ও সাক্ষ্যপ্রমাণ যুক্ত করা হয়েছে, যা মামলার ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্টদের ভূমিকা তুলে ধরবে।
৫২ বছর বয়সী জুবিন গার্গ গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মারা যান। তিনি তখন ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভাল’-এ অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন। মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন ওঠে এবং আসামে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page