শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

পেছাতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর

আগামী বছরের মার্চ-এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করার কথা পাকিস্তানের। ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি ম্যাচ এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা তাদের। কিন্তু বিভিন্ন সূত্রের খবর, এই সফর ভিন্ন কোনো উইন্ডোতে হবে।
পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, পিএসএলের ১১তম আসরের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে এই সফর পেছানো হতে পারে। গতকাল (রোববার) পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভী পিএসএলের সূচি ঘোষণা করেন। ২৬ মার্চ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হয়ে ৩ মে শেষ হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্রও নিশ্চিত করেছেন, পাকিস্তানের বিপক্ষে তাদের হোম সিরিজ অন্য কোনো সময় হতে পারে। তবে কোনো পরিস্থিতিতে ম্যাচের সংখ্যা কমবে না।
বিসিবির ওই সূত্র বলেন, ‘সিরিজের সূচি নতুন করে করা হবে। দুই দেশের ক্রিকেট বোর্ড বর্তমানে আলোচনা করছে। কোনোভাবে ম্যাচের সংখ্যা কমবে না। সিরিজের জন্য উপযোগী উইন্ডো আলোচনার মাধ্যমে ঠিক করে শিগগিরই জানিয়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচ নতুন করে সামঞ্জস্য করা যেতে পারে। পিসিবির সঙ্গে পরামর্শ করে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’
২০১৬ সালে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে পিএসএল শুরু হয়েছিল। ২০১৮ সালে দলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়টি। আর এবার নতুন করে আরও দুটি দল যুক্ত হচ্ছে।

গত জুলাইয়ে বাংলাদেশে খেলে গেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতেছিল লাল-সবুজ জার্সিধারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page