মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

মরক্কোয় আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি

মরক্কোর উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারক এসএনআরটি নিউজ সোমবার  স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, রোববার  হঠাৎ ভারি বৃষ্টিপাতের পর কমপক্ষে ১৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে দুজনকে নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করা হয়েছে।
দেশটির রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার  দক্ষিণে অবস্থিত সাফি শহরের রাস্তা থেকে কাদাযুক্ত পানির স্রোতে গাড়ি এবং আবর্জনার বাক্স ভেসে যাচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে।

কর্তৃপক্ষের মতে, মাত্র এক ঘণ্টার ভারি বৃষ্টিপাতের পর ঐতিহাসিক পুরনো শহরটিতে কমপক্ষে ৭০টি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে সুরক্ষিত করতে এবং বাসিন্দাদের সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page