শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

মিরপুরে নান্নুদের হেসেখেলে হারালেন আশরাফুলরা

প্রতি বছর মহান বিজয় দিবস উপলক্ষে প্রদর্শনীমূলক ম্যাচ খেলে থাকেন দেশের সাবেক ক্রিকেটাররা। এবারের ম্যাচে আজ (মঙ্গলবার) শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানে হারিয়েছে শহীদ মুশতাক একাদশ। ম্যাচে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ আশরাফুলের দল মুশতাক একাদশ সংগ্রহ করে ১৩৮ রান। জবাবে মিনহাজুল আবেদীন নান্নুর জুয়েল একাদশ করতে পারে ১০০ রান।
মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুশতাক একাদশ। দলের হয়ে সর্বোচ্চ ২৬ বলে ৪৬ রান করেন নাদিফ চৌধুরী। এছাড়া ২৭ বলে ৪২ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন তুষার ইমরান।

জুয়েল একাদশের হয়ে ৩ উইকেট শিকার করেন আবদুর রাজ্জাক। একটি করে উইকেট নিয়েছেন আনোয়ার হোসাইন এবং তারেক আজিজ খান।
জবাব দিতে নেমে জুয়েল একাদশের জাভেদ ওমর বেলিম ফেরেন ৮ বলে ৩ রান করে। আরেক ওপেনার শাহরিয়ার নাফীস টিকে ছিলেন এক প্রান্ত ধরে।

পরে নাফীস ৩৩ বলে ৩৬ রান করে সাজঘরে ফিরে যান। শেষ দিকে মিনহাজুল আবেদীন নান্নু ৮ বলে ২ রান করে টিকে ছিলেন। এছাড়া ১৯ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন তালহা জুবায়ের। ৪ উইকেট হারিয়ে ১০০ রানে থামে জুয়েল একাদশ। মুশতাক একাদশ পায় ৩৮ রানের বড় জয়।

মুশতাক একাদশের হয়ে ১টি করে উইকেট নেন মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল ও তুষার ইমরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page