রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি নতুন রূপে : শাকিব খান

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান মানেই পর্দায় নতুন কোনো চমক। গত কয়েক বছর ধরে প্রতিটি সিনেমাতেই ভিন্ন লুক আর অভিনব স্টাইলে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। ক্যারিয়ারের দুই দশক পেরিয়েও একজন মানুষ কীভাবে বারবার নিজেকে এভাবে বদলে ফেলেন, সেই প্রশ্ন ভক্ত-অনুরাগীদের মনে দীর্ঘদিনের। অবশেষে সেই কৌতূহলের অবসান ঘটালেন মেগাস্টার নিজেই।
সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নতুন ছবি প্রকাশ করেন শাকিব খান। সেখানে চিরচেনা স্টাইলিশ লুকে ধরা দেন তিনি। সেই ছবির কমেন্ট বক্সে এক ভক্ত তাকে মেনশন করে প্রশ্ন ছুড়ে দেন কীভাবে একজন মানুষ এত দ্রুত নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করতে পারেন?
ভক্তের সেই কৌতূহল এড়িয়ে যাননি শাকিব। মন্তব্য ঘরে নিজের জীবনের পরিবর্তনের দর্শনটি অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেন তিনি। উত্তরে শাকিব খান লেখেন, ‘সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগোনো বন্ধ করে, তারা পিছিয়ে পড়ে।’

নিজের নিরন্তর পথচলার কথা উল্লেখ করে এই সুপারস্টার আরও লেখেন, ‘আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই, আর বিশ্বাস করি প্রতিটি দিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ।’
ভক্তরা তার এই মন্তব্যকে ইতিবাচকভাবে দেখছেন। অনেকেই বলছেন, নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই মানসিকতাই তাকে সাফল্যের শীর্ষে টিকিয়ে রেখেছে। বর্তমানে শাকিব খান ব্যস্ত আছেন তার আসন্ন প্রজেক্টগুলোর কাজ নিয়ে, যেখানে আবারও তাকে নতুন কোনো অবতারে দেখার অপেক্ষায় রয়েছে সিনেমাপ্রেমীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page