রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

মাঝে মাঝে ভয় হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে’ :  অভিনেতা দেব

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। হাদির মৃত্যুর পর দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর-অগ্নিসংযোগের মতো ঘটনাও হয়েছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারাও। এবার সে তালিকায় যুক্ত হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব।
সোমবার কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ উদ্বেগের কথা জানান।
দেব বলেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মানুষ যেন শান্তিতে থাকে। তা সে হিন্দু হোক, মুসলমান হোক কিংবা খ্রিস্টধর্মের হোক না কেন। গোটা পৃথিবী জুড়ে যুদ্ধ চলছে। অর্ধেক টাকা দিয়ে অস্ত্র কিনতে হচ্ছে। কারণ দেশকে বাঁচাতে হবে।’

‘মাঝে মাঝে ভয় লাগে, খবর দেখে মনে হচ্ছে, এখানেও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। মনে হচ্ছে, ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান বা ভারত-চিনের যুদ্ধ লেগে যাবে। কিন্তু এটা কাম্য নয়। আমি চাই, সবাই শান্তিতে থাকুন। সবাই ভাল থাকুন। আসলে তো দু’বেলার খাবার, আর মাথায় একটা ছাদ। বাড়িতে যারা আছেন তাদের ভালো রাখা। তার জন্য অন্য মানুষকে মারতে হয় না।’
এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে আরও খারাপ সময় আসতে চলেছে বলে মনে করেন তিনি। টালিউডের এ নায়ক বলেন, ‘তাই আরও ভয় হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আমরা যেন সবাই ভালো থাকি। সিনেমা চলুক বা না-চলুক আমরা যেন ভালো থাকি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page