মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

বিমান বিধ্বস্তে লিবিয়ার সেনাপ্রধান সহ নিহত ৮

লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে মঙ্গলবার বিধ্বস্ত হয় তাকে বহনকারী বিমান।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই প্রাইভেট জেটটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানে আরও যারা ছিলেন তাদের সবাই নিহত হয়েছেন।

জানা গেছে বিমানে ছিলেন চার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং তিনজন ক্রু।
লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দেবেইবা সেনাপ্রধানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফেরার পথে তার বিমান বিধ্বস্ত হয়।

সেনাপ্রধানের সঙ্গে নিহত অন্যান্য কর্মকর্তারা হলেন লিবিয়ার স্থল বাহিনীর প্রধান জেনারেল আল-ফিতোরি ঘারিবিল, সেনাবাহিনীর ম্যানুফেকচারিং অথরিটির প্রধান বিগ্রেডিয়ার জেনারেল মাহমুদ আল-কাতাই। সেনাপ্রধানের উপদেষ্টা মুহাম্মদ আল-আওয়াসি দিয়াব এবং সেনাপ্রধানের ব্যক্তিগত ফটোগ্রাফার মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব।

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, লিবিয়া ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে সেনাপ্রধান আঙ্কারায় এসেছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page