মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

ভারতের কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বেসরকারি একটি বাসে আগুন ধরে গেলে যাত্রীরা জীবন্ত দগ্ধ হন।

বুধবার রাত আনুমানিক ২টার দিকে ৪৮ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসটি বেঙ্গালুরু থেকে শিমোগার উদ্দেশে যাচ্ছিল।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (লরি) সড়কের ডিভাইডার টপকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির তেলের ট্যাংকে আঘাত লাগে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

এক পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ট্রাকটি বাসের জ্বালানি ট্যাংকে আঘাত করায় আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত আটজন বাসযাত্রী ও ট্রাকচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।কয়েকজন যাত্রী কোনোভাবে জানালার কাচ ভেঙে বেরিয়ে প্রাণে বাঁচেন।
দুর্ঘটনার ভয়াবহতা বর্ণনা করে বাসের যাত্রী আদিত্য বলেন, দুর্ঘটনার পর চারপাশে শুধু মানুষের চিৎকার শোনা যাচ্ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দরজা খোলা সম্ভব হয়নি। যাত্রীরা জানালার কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন এবং একে অপরকে বাঁচাতে এগিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page