রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

পরীমণির আটকে থাকা সিনেমা ‘প্রীতিলতা’ ২০২৬ সালে শুটিং শুরু 

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে আবার শুরু হচ্ছে ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর সিনেমা ‘প্রীতিলতা’র থেমে থাকা কাজ। চিত্রনায়িকা পরীমণি অভিনীত এই সিনেমার বাকি অংশের শুটিং আগামী বছরের এপ্রিলে শুরু করার পরিকল্পনা করেছেন নির্মাতা রাশিদ পলাশ।
সামাজিক মাধ্যমে পরীমণির সঙ্গে একটি ছবি শেয়ার করেন নির্মাতা রাশিদ পলাশ। লেখেন, ‘এবার প্রীতিলতাও শেষ হবে ইনশাআল্লাহ ২০২৬’।

পোস্টের নিচে পরীমণি মন্তব্য করেন, ‘আমিও প্রস্তুত আছি’। এর মাধ্যমেই স্পষ্ট হয় যে, সব জটিলতা কাটিয়ে নতুন বছরে আবারও প্রীতিলতা হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এই নায়িকা।
নির্মাতা সূত্রে জানা যায়, ২০২০ সালের শেষের দিকে সিনেমার কাজ শুরু হয়েছিল। তখন প্রায় ৩০ শতাংশ শুটিং শেষ হয়, যার বেশিরভাগই ছিল ঢাকার অংশ। মাঝে পরীমণির মাতৃত্বকালীন বিরতিসহ বিভিন্ন কারণে কাজ আটকে থাকলেও এখন তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন। সব ঠিক থাকলে ২০২৬ সালের এপ্রিল মাসে রোজার ঈদের পর চট্টগ্রামের লোকেশনে বাকি অংশের শুটিং শুরু হবে।

২০২০ সালে প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে দুটি আলাদা সিনেমার কাজ শুরু হয়েছিল। এর মধ্যে প্রদীপ ঘোষের ‘বীরকন্যা প্রীতিলতা’ ২০২৩ সালে মুক্তি পেলেও রাশিদ পলাশের সিনেমাটি মাঝপথে আটকে যায়। ২০২১ সালে প্রীতিলতা বেশে পরীমণির ফার্স্ট লুক প্রকাশের পর দর্শক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page