মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

মেক্সিকোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হয়ে নিহত ১৩ আহত ৯৮ জন

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় একটি যাত্রীবাহী ট্রেন রেললাইন থেকে বিচ্যুত হয়ে অন্তত ১৩ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৯৮ জন। গতকাল রোববার রাজ্যের নিজান্দা শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মেক্সিকোর নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে ৯ জন ক্রুসহ মোট ২৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। আহত ৯৮ জনের মধ্যে ৩৬ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মেক্সিকোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। একই সঙ্গে জানানো হয়েছে, হাসপাতালে ভর্তি ৩৬ জনের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পর রেল ও রেলওয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা উদ্ধার কার্যক্রম তদারকির পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় প্রশাসন ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো একযোগে কাজ করছে।

এদিকে, মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণে ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। ট্রেনটি কী কারণে রেললাইন থেকে বিচ্যুত হলো—যান্ত্রিক ত্রুটি, অবকাঠামোগত সমস্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার নির্দিষ্ট কারণ সম্পর্কে মন্তব্য করা হয়নি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page