রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

‘কফি হাউস’-এর সেই আড্ডার ছোঁয়া এবার সিনেমায়

‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ মান্না দে-র এই একটি গানটি যেন এখনও আবেগ ও নস্টালজিয়াকে আগলে রেখেছে। গানের কথায় উঠে আসা সেই সাত বন্ধু অমল, নিখিলেশ, মৈদুল কিংবা সুজাতা। এবার গানের সুর পেরিয়ে ধরা দেবেন সিনেমার পর্দায়।
জেনি সরকার ও দীপায়ন মণ্ডলের যৌথ পরিচালনায় কলকাতায় নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘কফি হাউস’। সিনেমাটিতে গানের জনপ্রিয় চরিত্রগুলোকে নতুন আবহে তুলে ধরা হয়েছে। এতে রমার ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সুজাতা চরিত্রে দেখা যাবে অনুরাধা মুখোপাধ্যায়কে।
এ ছাড়া ডি’সুজা চরিত্রে শুভ্র সৌরভ দাস, মৈদুলের ভূমিকায় রজ্জাক হোসেন, নিখিলেশের চরিত্রে পবন আগারওয়াল এবং অমলের ভূমিকায় অভিনয় করছেন শুভাশিস ঘোষ। কেবল আড্ডার গল্প নয়, এই সিনেমাটি মূলত একটি সাসপেন্স ড্রামা।

গল্পের শুরু হয় বর্তমান সময়ে উত্তরবঙ্গের একটি চা বাগান থেকে। সেখান থেকে হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান বয়স্কা সুজাতা। তার খোঁজে নেমে নাতনি খুঁজে পান এক পুরনো ডায়েরি। সেই ডায়েরির পাতা উল্টে গল্প ফিরে যায় গত শতাব্দীর আটের দশকের কলকাতায়।
অতীতের সেই রহস্য সমাধান করতে গিয়ে নাতনিকে পড়তে হয় নানা প্রতিকূলতায়। কেন সেই রহস্য এবং কী ছিল তাদের সেই আড্ডার আড়ালে— তা নিয়েই এগোবে সিনেমার কাহিনী। ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page