বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ধানের শীষ গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক: বললেন চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্যাহ

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ ধানের শীষকে গণতন্ত্রের ও উন্নয়নের প্রতীক উল্লেখ করে বলেছেন, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের পলোগ্রাউন্ডের সমাবেশে চট্টগ্রামের উন্নয়নের পরিকল্পনা ঘোষণা করেছেন। ১২ ফেব্রুয়ারী নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে তিনি তা বাস্তবায়ন করবেন এবং চট্টগ্রামকে ঢেলে সাজাবেন ইনশাআল্লাহ।
এরশাদ উল্লাহ আরো বলেন, ২০০৩ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যেক রাজধানী ঘোষণা করেছিলেন। বিগত ১৭ বছরে এর বাস্তব রূপ দেখা যায়নি। নির্বাচিত হলে তারেক রহমান সত্যিকারের বাণিজ্যিক রাজধানীর রূপ দেবেন। এতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং ব্যবসায় প্রাণ ফিরে আসবে ব্যবসায়ীদের মাঝ। আর সেই সাথে দেশের প্রধান চালিকাশক্তি বন্দর নগরী চট্টগ্রামের বাণিজ্য নগরীর অতিত ঐতিহ্য ও পুনরুদ্ধার হবে।
২৯ জানুয়ারি বৃহস্পতিবার নগরীর দক্ষিণ চান্দগাঁও ৪৫ নং সাংগঠনিক ওয়ার্ডে পৃথক পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এরশাদ উল্লাহ আমৃত্যু জনগণের সেবা করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমি নির্বাচিত হলে এই এলাকার প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন ও সিডিএ’র সমন্বয়ে উদ্যোগ গ্রহণ করবেন। এ ছাড়া রাস্তাঘাট, মসজিদ, মন্দিরের উন্নয়ন সহ নতুন প্রজন্মকে খেলাধুলার দিকে মনোনিবেশ করতে একটি স্টেডিয়াম নির্মাণের ব্যবস্থা করবো। তিনি বলেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। ইপিজেড ও গার্মেন্টস শিল্প শহীদ জিয়ার অবদান। ১৯ দফার মাধ্যমে তিনি বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন করেছিলেন। তার সন্তান তারেক রহমান রাষ্ট্র মেরামতে ৩১দফা দিয়েছেন। তিনি সুনির্দিষ্ট প্ল্যানের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবেন। এ ছাড়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, প্রান্তিক জনগণের জন্য স্বাস্থ্য কার্ড প্রদান করবেন। এরশাদ উল্লাহ দিনব্যাপী নগরীর ফরিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, আকবর মুন্সি জামে মসজিদের সামনে, শহীদ পাড়া, হাজী কবির আহমদ সওদাগর বাড়ি, খাজা রোড চৌধুরী স্কুল, মনির আহমদ চৌধুরী বাড়ি, চুনার ঢাল, নুরুজ্জামান চৌধুরী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাক্কা দোকান, সানান ঘাটা, খালাসী পুকুর পাড়ে পথসভা ও গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা কাজী বেলাল উদ্দিন, শিহাব উদ্দিন আলম, শওকত আলী, গোলাম কিবরিয়া, এডভোকেট সিরাজুল ইসলাম, শাহজাদা ইব্রাহিম, মোঃ ইলিয়াছ, আজগর সহ ছাত্রদল, যুবদল, মহিলা দলের নের্তৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page