এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থীর জনপ্রিয়তা এবং ‘ধানের শীষ’র প্রতি যথেষ্ট সমর্থন থাকলে ও কিন্তু গত আগষ্টের পর থেকে নানাবিধ: অপকর্মকারী বিতর্কিত ব্যক্তিরাই বিএনপি মনোনীত প্রার্থীর এবং ধানের শীষ’র জন্য ফ্যাক্টর হয়ে দাড়াবে।
সূত্র মতে-আগামী ১২ ফেব্রুয়ারি যদি বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে বিএনপি অবশ্যই সংখ্যা ঘনিষ্ঠতার মাধ্যমে জয়লাভ করবে যে তা নির্ধিদায় বলা যেতে পারে।
তবে, সব আসনে যে বিএনপি’র প্রার্থীরা বিজয়ী হবেন সেই ভাবনা রাখা ও এক ধরনের বোকামির কাজ। আর সেই কারণে বলার দরকার যে, সরকার গঠন করতে হলে ও হয়তো বা অন্যান্য আসনে বিএনপি বিহীন নির্বাচিত অন্যান্য এমপিদের রাজনৈতিক দলকে সাথে নিয়েই সরকার গঠন করতে হবে।
কথা হচ্ছে- দেশের সর্বোত্র বিএনপি’র ধানের শীষ এর যথেষ্ট জনপ্রিয়তা এবং জনসমর্থন থাকার পরও যে সব আসনে বিএনপি’র প্রার্থীরা পরাজিত হবে তা কেবল ওই সব বিএনপি’র প্রার্থীদের একগুয়েমি মনোভাব, দাম্ভিকতা এবং দলের সাধারণ নেতা কর্মী ও সমর্থক/ ভোটারদের অবজ্ঞা অবহেলার কারণেই পরাজিত হতে বাধ্য হতে হবে। আর নির্বাচনে বিরুপ ভুমিকা রাখবে গত ৫ আগষ্টের পর থেকে এই পর্যন্ত যে সব বিএনপি’র নেতা কর্মী নামধারীরা এমন কতোগুলো কর্ম করে দলের জন্য, দলীয় প্রতীক ধানের শীষ এর জন্য এমন কি ধানের শীষ এর প্রার্থীর জন্য অত্যাধিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিলো তাদেরকে দেখা মাত্র-ই সাধারণ মানুষ-ভোটাররা বিগড়ে যেতে পারেন। যদিও বা উপরোল্লিখিত লিখনির বিষয়গুলো সারা দেশের প্রত্যেকটি আসনের জন্য প্রযোজ্য।
তবে, বলাবাহুল্য প্রাসঙ্গিকতায় চট্টগ্রাম ১ মীরসরাই আসন।
এখানে বিএনপি’র এবং ধানের শীষ এর প্রতি মানুষের যথেষ্ট সমর্থন রয়েছে। এমন কি দল মনোনীত প্রার্থীর জনপ্রিয়তা ও রয়েছে। কিন্তু, যারা নানাবিধ: অপকর্ম করে দলকে বিতর্কিত করেছে তাদেরকে দেখলে সাধারণ মানুষ এমনিতেই যেখানে থু থু ছিটায় সেখানে তাদের দেখা মাত্র- ই মানুষ ভোট দিতে গিয়ে ধানের শীষ এবং এর প্রার্থী থেকে মুখ ফিরিয়ে নিতে পারে যে তা ভাবনায় রাখা ও অমুলক নয় বলে মনে করছেন নির্বাচনী অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তিরা।
অনেকেই মনে করছেন- এখনো সময় আছে- ধানের শীষ এর প্রচার-প্রচারণার কাজ থেকে ওই সব বিএনপি’র নেতা-কর্মী নামধারী বিতর্কিত ব্যাক্তিদের ভোটারদের বাসা/বাড়ি-ঘরে ভোট চাইতে যাওয়া থেকে বিরত রাখার দরকার। নয়তো এর প্রভাব পড়বে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে।