এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় ৩ জন মিলে এক কিশোরীকে ধর্ষণ ঘটনায় ইমাম হোসেন (৩২) নামে ১ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশ। বাকী ২ জন পলাতক রয়েছে।
তবে, পলাতক ওই ২ ধর্ষণকারি কে ও গ্রেপ্তার করার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ এমন টা জানিয়েছেন জোরারগঞ্জ থানা পুলিশের দায়িত্ববান কর্মকর্তারা।
ধর্ষনের মতো এমন জঘন্য ঘটনায় পুরো মীরসরাই উপজেলা ব্যাপী নিন্দা ও ধিক্কারের ঝড় বইয়ে চলেছে।