বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

দুবাই ভিত্তিক এনসিটি ওয়ার্ল্ড কে বন্দর ইজারা দেয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক
অপারেটর ডিপি ওয়ার্ল্ড (এনসিটি) কে ইজারা দেয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শেষে অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর।
মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টার কর্মবিরতি বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মসূচিতে রূপ নেয়ায় বন্দরের সব ধরনের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
জেটিতে থাকা জাহাজ গুলো অলস পড়ে থাকতে দেখা গেছে, গ্যান্ট্রি ক্রেন সহ পণ্য ওঠা-নামার সব যন্ত্রপাতি ও বন্ধ রয়েছে। বেশ কয়েকটি জেটি খালি থাকলে ও কর্মবিরতির কারণে নতুন কোনো জাহাজ ভিড়তে পারেনি তথায়।
বন্দর সূত্র জানিয়েছে, এর ফলে বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজের সংখ্যা বেড়ে ৯৬টিতে দাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টা ধরে পণ্য ডেলিভারি বন্ধ থাকায় বন্দর এলাকার ভেতরে ও বাইরে হাজার হাজার ভারী যানবাহন আটকা পড়েছে। যানজট এড়াতে কর্তৃপক্ষ নতুন করে কোনো গাড়ি ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে না।
গত শনিবার থেকে টানা তিন দিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছেন শ্রমিকরা। এরপর মঙ্গলবার সকাল থেকে শুরু হয় ২৪ ঘণ্টার সর্বাত্মক কর্মবিরতি, যাহা এখন অনির্দিষ্টকালের আন্দোলনে রূপ নিয়েছে।
আমদানি পণ্য খালাস ও রপ্তানি পণ্য জাহাজীকরণের জন্য আসা হাজার হাজার ট্রাক এই অচলাবস্থায় আটকা পড়েছে। আমদানিকারকরা বলছেন, পণ্য খালাসে দেরি হওয়ায় তাদের অতিরিক্ত স্টোর রেন্ট বা মাশুল গুনতে হচ্ছে। অন্যদিকে সময়মতো পণ্য পাঠাতে না পারায় অর্ডার বাতিল ও বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কায় রয়েছেন রপ্তানিকারকরা।
এছাড়া রমজানের আগে ভোগ্যপণ্যবাহী অনেক কন্টেইনার আটকে পড়ায় বাজারে পণ্য সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কাও দেখা দিয়েছে। ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, এনসিটি ইস্যুতে বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠন গুলোর অনড় অবস্থানের কারণে এই নজিরবিহীন সংকট আরও ঘনীভূত হতে পারে, যাহা দেশের অর্থনীতিতে চরম বিপর্যয় ও ডেকে আনতে পারে।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদের সমন্বয়করা দাবি করেছেন, শ্রমিক-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাদের অভিযোগ, ঢাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যালয়ে বন্দর কর্মকর্তাদের আটকে রেখে চাপের মুখে চুক্তি সই করানোর চেষ্টা চলছে।
নের্তৃবৃন্দরা সাফ জানিয়ে দিয়েছেন, এনসিটি ইজারা দেয়ার মতো ‘দেশবিরোধী’ সিদ্ধান্ত সরকার বাতিল না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page