বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

চট্টগ্রামের মীরসরাইয়ের আবু তোরাব স্কুল মাঠে ধানের শীষ’র নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিনত

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনের যেখানেই ‘ধানের শীষ’ প্রতীক এর নির্বাচনী সমাবেশ ডাকা হয় সেখানেই জনসমুদ্রে পরিনত হয়ে যায়।
গতকাল চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন এর ধানের শীষ এর এক নির্বাচনী সমাবেশ উপজেলার গ্রাম্য বড় বাজার আবু তোরাব স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
মুলত: নির্বাচনী সমাবেশটি এক পর্যায়ে জনসমুদ্রে পরিনত হয়ে যায়। বিশাল স্কুল মাঠটি লোকে লোকারণ্য হয়ে যায়। সমাবেশে দৃষ্টি নন্দন ঠেকে মহিলাদের ব্যাপক উপস্থিতি।
মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও মোঃ আলা উদ্দিনের উপস্থাপনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ বিএনপি নেতা ও বিগত নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী, আবদুল আউয়াল চৌধুরী, নুর হোসেন মিয়া, মহি উদ্দিন, কৃষকদল নেতা আশরাফ উদ্দিন, সেচ্ছাসেবক দল নেতা সরোয়ার উদ্দিন সেলিম প্রমুখ।
শেষে প্রার্থী নুরুল আমিন এর নের্তৃত্বে এক বিশাল মিছিল গ্রাম্য বড় বাজার আবু তোরাব এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বাজারে অবস্থান রত: বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ, দোকানদার সহ আশপাশের বাসা বাড়ির নারীরা করতালি দিয়ে ধানের শীষ প্রতীক কে শুভেচ্ছা স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page