মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

দেড় হাজার কর্মচারীকে স্থায়ী করে অনন্য উদাহরণ সৃষ্টি করলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এ অস্থায়ীভাবে কর্মরত: বিভিন্ন ক্যাটাগরির ১৯ পদের ৪৫৯ কর্মচারীকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্থায়ী করা হয়েছে।
সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৪৫০ কর্মচারীকে স্থায়ী করা হলো।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) টাইগারপাসের চসিক কার্যালয়ে অস্থায়ী কর্মচারীদের সাথে মতবিনিময় কালে মেয়র ডাঃ শাহাদাত হোসেন এ তথ্য জানান।
মেয়র বলেন, চসিকের উন্নয়ন কার্যক্রম গতিশীল রাখতে দক্ষ ও অভিজ্ঞ জনবল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দীর্ঘদিন অস্থায়ীভাবে দায়িত্ব পালনকারী কর্মচারীরা নিষ্ঠা, সততার সাথে কাজ করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন তারা। তাদের ন্যায্য অধিকার ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করা হবে।
অন্যান্য অস্থায়ী কর্মচারীদের ও পর্যায়ক্রমে স্থায়ী করার প্রক্রিয়া চলমান থাকবে। প্রশাসনিক কাঠামো, আর্থিক সক্ষমতা ও বিধিবিধান পর্যালোচনা করে ধাপে ধাপে যোগ্য কর্মচারীদের স্থায়ী করা হবে।
এতে কর্মপরিবেশ আরও স্থিতিশীল হবে এবং সেবার মান বাড়বে।
অস্থায়ী যে সব কর্মচারীকে স্থায়ী করার জন্য জনবল কাঠামোতে পদ আছে এবং মন্ত্রণালয়ের ছাড়পত্র আছে সে সব পদে আমরা পর্যায়ক্রমে স্থায়ী করে দিচ্ছি, এর বাইরে যারা অস্থায়ী আছেন তাদের স্থায়ীকরণের বিষয়ে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্যান্য পদে কর্মরত: অস্থায়ী কর্মচারীদেরও স্থায়ী করে দেয়া হবে।
মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, কর্মচারীদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত হলে তাদের মধ্যে দায়িত্ববোধ ও কর্মউদ্দীপনা বৃদ্ধি পায়, যাহা সরাসরি নগরবাসীর সেবায় ইতিবাচক প্রভাব ফেলে।
তিনি সবাইকে আন্তরিকতা ও জবাবদিহির সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
স্থায়ী করা ৪৫৯ জন কর্মচারী বিভিন্ন কারিগরি, প্রশাসনিক ও সহায়ক পদে কর্মরত: ছিলেন। এর মধ্যে বিদ্যুৎ, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, অফিস সহায়তা, পরিচ্ছন্নতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা সংশ্লিষ্ট পদ অন্তর্ভুক্ত রয়েছে।
এ সময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোঃ আশরাফুল আমিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page