মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

মাদক, চাঁদাবাজি ও যানজটমুক্ত সাভার গড়ার ঘোষণা সালাউদ্দিন বাবুর

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু দায়িত্ব গ্রহণের পরপরই বড় ধরনের কর্মপরিকল্পনা ঘোষণা দিয়েছেন।

নিজ নির্বাচনী এলাকায় ব্যানার ও ফেস্টুন নিজ হাতে অপসারণকালে তিনি সাংবাদিকদের বলেন, ১০০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় সাভারকে মাদক, চাঁদাবাজি ও যানজটমুক্ত করার দৃঢ় অঙ্গীকার করছি।

ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, স্বল্প সময়ের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং জনগণের অংশগ্রহণে বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যা নিরসনে কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, সাভারের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, পরিবহন খাতে চাঁদাবাজি এবং তীব্র যানজট সাধারণ মানুষের নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা আর চলতে দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
নবনির্বাচিত এমপি বলেন, ঘোষিত কর্মসূচির আওতায় মাদকবিরোধী অভিযান জোরদার, পরিবহন খাতে চাঁদাবাজদের শনাক্ত করে আইনের আওতায় আনা, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু এবং অবৈধ দখলমুক্ত করতে ফুটপাত ও সড়ক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। খুব শিগ্‌গিরই মাঠপর্যায়ে অভিযান শুরু হবে।

এদিকে, এই উদ্যোগ সফল করতে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এজন্য বাসিন্দাদের যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

ডা. সালাউদ্দিন বাবু সাংবাদিকদের বলেন, ১০০ দিনের এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা গেলে সাভারের চিত্র পাল্টে যাবে। মানুষ স্বস্তি ফিরে পাবে, দৈনন্দিন জীবনযাত্রা হবে আরও সহজ ও নিরাপদ।

সাভারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল। স্থানীয়রা বলছেন, এখন দেখার বিষয়, ঘোষিত সময়সীমার মধ্যে কতটা বাস্তবায়ন সম্ভব হয় এই উচ্চাভিলাষী পরিকল্পনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page