বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

বিমানবন্দর থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কাতারে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলী হোসেনকে (৩০) ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেশ ত্যাগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মধ্যপ্রাচ্যের কাতারে যাওয়ার চেষ্টা করছিলেন। গ্রেপ্তার আলী হোসেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পৌর শাখার সভাপতি ছিলেন।
তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলীর ছেলে।

ছাত্রলীগ নেতা আলী হোসেন ২০২৪ সালের জুলাই-আগস্টে বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় ছাত্র-সমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। প্রায় দেড় বছর আত্মগোপনে থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বুধবার (১৮) রাত ১০টায় গণমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি পৌর ছাত্রলীগ নেতা আলী হোসেনকে বিদেশ যাওয়ার প্রাক্কালে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারের বিষয়টি বড়লেখা থানা পুলিশকে অবহিত করা হলে আমাদের একটি টিম দ্রুত ঢাকায় গিয়ে আসামিকে বুধবার সন্ধ্যায় নিয়ে আসে।

ওসি জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাকে আদালতে তোলা হবে। গত ৪ আগস্ট বড়লেখা উপজেলা শহরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার নামে মামলা রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page