মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

রমজানের শুভেচ্ছা জানালেন মাহমুদউল্লাহ-শরিফুলরা

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বুধবার। ফলে আজ থেকেই রমজান মাসের রোজা রেখেছেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

বছরের একটি মাসে দেশের মুসলমানরা সিয়াম সাধনা করে থাকেন। আর সেই রমজান মাস শুরুর প্রাক্কালে রমজান মোবারকবাদ জানালেন দেশের ক্রিকেটাররাও।

সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তার ব্যক্তিগত ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘পবিত্র মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, রহমত, ক্ষমা ও অসীম বরকত। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া রইল।’

জাতীয় দলের লেগ স্পিনার রিশাদ হোসেন লিখেছেন, ‘রমাদান মুবারাক। আল্লাহ এই পবিত্র মাসে সবার রোজা, নামাজ, দোয়া ও সব নেক আমল কবুল করুন। সবার পরিবারে শান্তি, রহমত ও বরকত নাজিল হোক।’

পেসার শরিফুল ইসলাম লিখেছেন, ‘রমজান মানে আত্মশুদ্ধি, ধৈর্য আর আল্লাহর কাছে আরও কাছে যাওয়ার সুযোগ। সবার রোজা কবুল হোক। রমজান মোবারক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page