এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম মহানগরীতে জায়গা জমির ব্যবসা নিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার পর এর প্রধান আসামি আহমেদ কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার বিকেলে নগরীর লালখান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আহমেদ কবির নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন।
ঘটনাটি ঘটে গত বুধবার রাতে নগরীর খুলশী থানাধীন গরীবউল্ল্যাহ হাউজিং সোসাইটির ডেবারপাড় এলাকায়। মারধরের শিকার মোহাম্মদ সিরাজ (৪২) পেশায় জায়গা জমি বিক্রির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছিলেন।
ভুক্তভোগী মোহাম্মদ সিরাজ জানান, তিনি চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় জমি কেনাবেচায় মধ্যস্থতা করে কমিশন ভিত্তিক কাজ করে আয় করে সংসার নির্বাহ করে আসছিলেন। প্রায় তিন-চার মাস আগে আহমেদ কবিরের সাথে তার পরিচয় হয়। সেই সময় থেকেই বিভিন্ন অজুহাতে তার কাছে টাকা দাবি করতে থাকেন কবির। সম্প্রতি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে জানায় সে।
বুধবার রাতে বাজারে যাওয়ার জন্য বাসা থেকে নিচে নামলে আহমেদ কবিরের নের্তৃত্বে ৪/৫ ব্যক্তি তাকে ঘিরে ধরে। এ সময় তারা সরাসরি ৫০ লাখ টাকা দাবি করে। সিরাজ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করে। এক পর্যায়ে তুলে নিয়ে যাওয়ার ও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
পরে স্থানীয় লোকদের সহায়তায় সিরাজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ঘটনার দুই দিন পর শুক্রবার খুলশী থানায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেন ঘটার শিকার সিরাজ।
খুলশী থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুল ইসলাম জানান, চাঁদাবাজির মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।তদন্ত চলছে, অন্য আসামিদের শনাক্তের চেষ্টা ও অব্যাহত রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মাসুদ কামাল বলেন, আহমেদ কবির লোকজন নিয়ে সিরাজের বাসার নিচে গিয়ে হামলা চালান এবং এক পর্যায়ে অপহরণের চেষ্টা করেন। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন বলে ও লোক মুখে শোনা গেছে।
চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে ও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত আহমেদ কবির সম্পর্কে জানার চেষ্টা করে জানা গেছে, তিনি এশিয়ান টেলিভিশন চ্যানেল এর সাবেক চট্টগ্রাম ব্যুরো প্রধান এবং নতুন দৈনিক অর্থনীতি পত্রিকার সম্পাদক ও।
এখন তার ওই সাংবাদিক পরিচিতি ভুয়া নাকি আসল তা নিম্ন ও চট্টগ্রামে চলমান রয়েছে ব্যাপক আলোচনা। চট্টগ্রামে দায়িত্ব পালন রত: বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।