এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
দেশের মানুষের আগামীর স্বপ্ন নায়ক তারেক রহমান নির্বাচনের পূর্বে লন্ডনে থাকাবস্থায় দল ক্ষমতায় আসলে দেশ এবং দেশের মানুষের ভাগ্যোন্নয়নে যাহা করবেন তা তিনি নির্বাচন সন্নিকট দেশে এসে ও বলেছিলেন। আর কথা মোতাবেক দল ক্ষমতায় আসার পর এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তার সেই কথার নিরীখে কাজ ও করে যাচ্ছেন।
তারেক রহমান এর ঘোষণা মোতাবেক প্রথমেই চমকপ্রদ কর্ম ফ্যামিলি কার্ড দিয়ে শুরু করা হয়েছে আগামীর বাংলাদেশ বিনির্মাণের কর্ম। এবং সেই সাথে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিজের এবং দলের পক্ষ থেকে বিভিন্ন কর্ম হাতে নিয়ে আশাতীত কর্ম সাধনের লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছেন।
তারেক রহমান এর এমন কর্ম সাধন একার পক্ষে সম্ভব নয়, তার কর্ম ভাগাভাগি করে চালিয়ে নিতে হবে দলের প্রত্যেকটি এলাকার নেতা কর্মীরা।
লোভ লালসার উর্ধ্বে থেকে, দলের কথা কথা চিন্তা করে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে কর্ম সুফল।
সারাদেশে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। তালিকা প্রস্তুত করে তা কেন্দ্রে পাঠানোর পর তা বাস্তবে রুপদান করবে।
সারাদেশের মতো চট্টগ্রামে ও সেই রকম ভাবে তালিকা প্রনোয়নের নির্দেশনা এসেছে একাধিক মাধ্যম থেকে জানা গেছে।
যারা ওই তালিকা প্রনোয়নের কাজ করবেন তাদেরকে অবশ্যই দুর্নীতি, স্বজন প্রীতি সহ নানাবিধ: অনিয়ম এড়িয়ে চলে ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য পরিবার চিহ্নিত করনের মাধ্যমে সঠিক তালিকা প্রনোয়ন করতে হবে। যাতে করে ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য ব্যক্তিরা বাদ পড়ে যেনো অযোগ্য ব্যাক্তিরা তালিকায় অন্তর্ভুক্ত হয়ে না যায় সেই বিষয়ে অধিকতর খেয়াল রাখতে হবে।
শহর ছাড়া ও মফস্বল এলাকার উপজেলা গুলোর প্রতিটা ইউনিয়ন ও ওয়ার্ড কেন্দ্রিক অভাবী, দরীদ্র পরার সহ তারেক রহমান নির্দেশিত ওই ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকা প্রনোয়ন করে তা কেন্দ্রে পাঠাতে হবে। মনে রাখতে হবে-‘ তারেক রহমান’র সেই শ্লোগান-‘ আমার আগে আমরা, আমাদের আগে দেশ- সবার আগে বাংলাদেশ’ যেনো কোনো হেলাফেলাতেই দুর্নামের বোঝা বইতে না হয়।