মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

চট্টগ্রাম মীরসরাইয়ের ঠাকুর দীঘি এলাকায় পারিবারিক বিরোধে কৃষক চৌধুরী মিয়াকে কুপিয়ে হত্যা

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের ঠাকুর দীঘি এলাকার একটি ফসলি জমি থেকে মোহাম্মদ চৌধুরী মিয়া (৪২) নামের এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশ। ২৫ ফেব্রুয়ারি (বুধবার) সকাল সাড়ে ১০ টার দিকে ঠাকুরদিঘী বাজারের উত্তর পাশে থাকা ইটভাটার পাশের ফসলি জমি থেকে কৃষক চৌধুরী মিয়ার লাশ উদ্ধার করা হয়৷
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপানোর দাগ রয়েছে৷ এবং সম্ভবত তার কাছে থাকা গামছা দিয়ে তার দুই পা বাঁধা অবস্থায় পড়ছিলো লাশ ৷ ঘটনাস্থল থেকে জোরারগঞ্জ থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেছে।
নিহত কৃষক চৌধুরী মিয়ার পরিবারের দাবী পরিকল্পিত ভাবে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ উক্ত ফসলি জমিতে ফেলে রেখে গেছে হত্যা কারীরা।
হত্যাকান্ড ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির বিচারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের কাছে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, এটি মামা-ভাগিনার পারিবারিক বিষয়ে পূর্ব শত্রুতার জের বশত: হত্যাকান্ড।
ওসি নাজমুল হক আসামিদের দ্রুত গ্রেপ্তারের বিষয়ে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page