এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মৃত আবু ইউসুফ (প্রকাশ লাঠিয়াল ইউসুফ) এর বড় ছেলে নুর আলম (সাবেক বিজিবি সদস্য) ও তার ছোট ছেলে এমরান এবং এমরানের ছেলে নাফিসের হামলায় একই গ্রামের আহসান সওদাগর বাড়ির মাহফুজুর রহমান ও তার মেঝো ছেলে দেলোয়ার হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাদের উদ্ধার করতে আসা আরো ২ জন ও আহত হয়।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের কাছ থেকে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় জোরারগঞ্জ থানায় মাহফুজুর রহমানের সন্তান ইমাম হোসেন বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। আহত ইমাম হোসেন বলেন, বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামান্য কথা কাটাকাটি হয় প্রতিক্ষের সাথে। এরর জের ধরে পরোক্ষণে তারা সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র নিয়ে তড়িৎ এসে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে আমাদেরকে।
এবং তিনি আরো জানান-তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। প্রভাব-প্রতিপত্তির অধিকারী হওয়ার কারণে তাদের ভয়ে কেউ কিছু বলতে সাহস করে না?
আহত দ্বয় এবং এলাকার কয়েকজন উক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানান।
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে চট্টগ্রাম শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রাসঙ্গিক বিষয়ে জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক জুয়েল জানান, হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ও জানান দেন তিনি!