বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার ।

কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক

কামাল উদ্দিন জয়

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার, ১৬ এপ্রিল ২০২৬: কক্সবাজারে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৫,৭০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন আসামীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল চেকপোস্টে পরিচালিত এসব অভিযানে টেকনাফ থেকে কক্সবাজারগামী দুটি সিএনজি তল্লাশি করে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, প্রথম অভিযানে হামিদ (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার পেটের মধ্যে ইয়াবা থাকার কথা স্বীকার করলে পরবর্তীতে তার দেহ থেকে ৩,৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

দ্বিতীয় অভিযানে রোহিঙ্গা যুবক ফাহিম (২১) কে আটক করা হয়। একই কৌশলে তার দেহ থেকেও ১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page