বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার ।

বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বোরো ধান ও নমুনা শস্য কর্তনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কৃষি মৌসুমের সূচনা করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে এ উপলক্ষে আয়োজন করা হয় এক তাৎপর্যপূর্ণ কর্মসূচির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কেটে উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। তিনি কৃষকদের সঙ্গে মাঠে নেমে ধান কাটায় অংশ নেন এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কৃষকের উন্নয়নই দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। তিনি কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরে কৃষকদের উৎসাহিত করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শফিকুল ইসলাম। তিনি জানান, উন্নত বীজ, আধুনিক প্রযুক্তি এবং কৃষকদের সচেতনতার কারণে চলতি মৌসুমে বোরো ধানের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময় কৃষি বিভাগের স্থানীয় কর্মকর্তা, উপজেলা প্রশাসনের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং এলাকার বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং কৃষকদের মাঝে দেখা যায় ব্যাপক উদ্দীপনা।
স্থানীয় কৃষকেরা আশা প্রকাশ করেন, অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে এবারের বোরো মৌসুমে তারা ভালো ফলন ঘরে তুলতে পারবেন। সংশ্লিষ্টদের মতে, এমন উদ্যোগ কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page