মোঃ মমিনুল ইসলাম, গাজীপুর।
গাজীপুর মহানগরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমীর পাশের ওয়ালের নিচে পড়ে থাকা ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ সহকর্মীরা।
স্থানীয়দের তথ্যসূত্রে জানা যায়, ১৬ এপ্রিল ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন কর্মস্থলে যাওয়ার সময় একটি লাশ পড়ে থাকতে দেখে। বিষয়টি জানাজানি হলে কিছু লোক মরদেহ ব্যক্তিকে চিনতে পারে।
জানা যায়, তিনি বগুড়া জেলার নন্দীগ্রাম থানার ভাটহাট গ্রামের নবাব আলী পুত্র শফিকুল ইসলাম বুলবুল। তিনি সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এ চাকরি করতেন।
এ নিয়ে সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে বিক্ষোভের সৃষ্টি হয়। ফলসুতিতে তারা এই হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।