মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

দলের সঙ্গে ঢাকায় না এসে ইতালি ফিরে গেলেন ফাহমিদুল

গত পরশু রাত থেকেই বাংলাদেশের ফুটবলে চলছে হামজা চৌধুরি উন্মাদনা। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে এসেছেন। এজন্য দেশের ফুটবলপ্রেমীরা তাকে নিয়ে উন্মাদনায় মেতেছে। হামজার এই ঢামাডোলে আড়ালে পড়েছে সৌদি আরব থেকে আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল হকের ফিরে যাবার খবর।
আজ সকালে সৌদি আরবের তায়েফ থেকে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল। ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল তায়েফে সপ্তাহ খানেক ক্যাম্প করলেও ঢাকায় ফিরেননি। ইতালি থেকে ৯ মার্চ ক্যাম্পে যোগ দেন ফাহমিদুল। একটা অনুশীলন ম্যাচও খেলেছেন। এরপরেই ফিরেছেন ইতালিতে। সেখানে ওলবিয়া ক্যালসিও ক্লাবের খেলোয়াড় তিনি।

জাতীয় দলের ম্যানেজার আমের খান ফাহমিদুল সম্পর্কে বলেন, ‘কোচের সঙ্গে আলোচনা করেই সে তায়েফ থেকে ইতালি গেছে। জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড হবে ২৩ জনের। কোচ সব কিছু বিচার-বিবেচনা করেই ফাইনাল স্কোয়াড ঠিক করবেন।’
বৃহস্পতিবার ২০ মার্চ সকালে বাংলাদেশ দল ভারতের শিলংয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে। ফাহমিদুল ইতালি চলে যাওয়ায় প্রাথমিক স্কোয়াড এখন ৩০ থেকে ২৯ এ দাঁড়িয়েছে। তবে এই ২৯ জন থেকে ২৩ জনকে বেছে নেয়াও কিছুটা কঠিন হবে কোচ ক্যাবরেরার জন্য।
পাপন সিং, সুশান্ত ত্রিপুরা সৌদিতে ইনজুরিতে পড়েছেন। তাদের বাদ পড়া নিশ্চিত। দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু ও তারিক কাজীও ফুল ফিট নন। তাই কোচ হ্যাভিয়েরকে ২৩ জন চুড়ান্ত করতে গলদঘর্ম হতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page