মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

৪ উইকেট নিয়ে আইপিএলের যে নিয়মকে কৃতিত্ব দিলেন সিরাজ

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভালো বোলিং করছেন মোহাম্মদ সিরাজ। আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। এরপর গতকাল রোববার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও দারুণ বোলিং করেছেন এই পেসার।
হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ১৭ রান দিয়ে চার উইকেট নিয়েছেন সিরাজ। আইপিএলে এটাই তার সেরা বোলিং ফিগার। আসরে এমন ভালো পারফরম্যান্সের পেছনে আইপিএলের একটা নিয়মকেও কিছুটা কৃতিত্ব দিলেন এই পেসার।

তিনি বলেন, ‘খেলা উপভোগ করছি। নিজের বোলিং ও ফিটনেসের উপর অনেক খেটেছি। তাই বেশ সতেজ লাগছে। বলে লালা লাগানো যাচ্ছে। তাই বলের সুইং ভালো হচ্ছে। ফলে লেগ বিফোর বা বোল্ড করতে সুবিধা হচ্ছে।’
কোভিডের সময় থেকে বলে লালা লাগানো নিষিদ্ধ করে আইসিসি। তবে এ বারের আইপিএলের আগে সেই নিয়ম বদলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোলাররা বলে লালা লাগাতে পারছেন। তাতে পেসারদের সুবিধা হচ্ছে বলেই জানিয়েছেন সিরাজ।

গুজরাটের হয়ে আইপিএলে খেললেও হায়দরাবাদের ঘরের ছেলে সিরাজ। তাই এই মাঠকে হাতের তালুর মতোই চেনেন তিনি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন সিরাজ। তিনি বলেন, ‘উইকেট একটু মন্থর ছিল। সেটা কাজে লাগিয়েছি। ঠিক লেংথে বল করার চেষ্টা করেছি। তবে আমার মনে হয় ওরা ১০ রান বেশি করেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page