মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

রেকর্ড জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। আজ (রোববার) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে নামবে নিগার সুলতানার দল।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৭৮ রানের বড় ব্যবধানে হারায় থাইল্যান্ড নারী দলকে। ওয়ানডে ইতিহাসে রান বিবেচনায় এটিই সবচেয়ে বড় জয় টাইগ্রেসদের। এ ছাড়া থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে বহু রেকর্ডের জন্ম দেয় বাংলাদেশ। নিজেদের ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রান, দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এবং দলের দুই স্পিনার মিলে প্রতিপক্ষের ১০ উইকেট শিকার করেন।

টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। ফারজানা হক ৫৩ ও শারমিন আকতার ৯৪ রানে অপরাজিত থাকেন। চার নম্বরে ব্যাট হাতে নেমে ৭৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন নিগার। বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির নয়া রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত ৮০ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করেন নিগার।
এরপর বল হাতে থাইল্যান্ডকে ২৮.৫ ওভারে ৯৩ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ বোলাররা। ফাহিমা খাতুন ২১ রানে এবং জান্নাতুল ফেদৌস ৭ রান খরচায় নেন ৫ উইকেট নেন। নারী ওয়ানডেতে একই ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার ঘটনা এটিই প্রথম।
দারুণ জয়ে বাছাই পর্ব শুরু করতে পেরে খুশি বাংলাদেশ দলনেতা নিগার। তিনি বলেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয়। দলের জন্য অবদান রাখতে পেরে অনেক ভালো লাগছে। আশা করি, দলের পারফরমেন্স অব্যাহত থাকবে। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামব আমরা।’

বাছাই পর্বের শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩৮ রানে হারে তারা। প্রথমে ব্যাট করে ২১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে সব উইকেট হারিয়ে ১৭৯ রানের বেশি তুলতে পারেনি আইরিশরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page