বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

পিএসএল খেলতে দেশ ছাড়ার আগে যা বললেন নাহিদ রানা

গত ১১ এপ্রিল পর্দা উঠেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসরের শুরু থেকে খেলার অনাপত্তি পত্র (এনওসি) দেয়নি নাহিদ রানাকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলার পর এনওসি পেয়েছেন তিনি। তাই আসরের মাঝপথে পিএসএলে যোগ দিচ্ছেন এই পেসার।
আজ শনিবার পিএসএল খেলতে দেশ ছাড়বেন নাহিদ রানা। যাওয়ার আগে ঢাকা পোস্টকে জানিয়েছেন, ভালো করতে বেশ আত্মবিশ্বাসী তিনি। নাহিদ রানা বলেন, ‘নিজের ব্যাপারে আমার আত্মবিশ্বাস আছে। দলের হয়ে সেরাটা দিতে চাই। আর তা করতে পারলে ভালো কিছুই হবে।’

পিএসএলে পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাবেন নাহিদ রানা। গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পিএসএলের দশম আসরের ড্রাফটে এই পেসারকে ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে দলে ভেড়ায় পেশোয়ার।
নাহিদ যাওয়ার আগেই অবশ্য ৫ ম্যাচ খেলে ফেলেছে পেশোয়ার। আসরে খুব একটা ভালো অবস্থানে নেই তারা। ৩ হারের বিপরীতে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে পেশোয়ার।

এদিকে পিএসএলের এবারের আসরে আরো দুই বাংলাদেশি দল পেয়েছেন। তাদের মধ্যে রিশাদ হোসেন এখন পাকিস্তানে অবস্থান করছেন। ইতোমধ্যেই চারটি ম্যাচও খেলেছেন তিনি। তবে লিটন দাস আসর শুরুর আগেই চোটের কারণে ছিটকে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page