বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

চট্টগ্রামের উইকেট থেকে কেমন সুবিধা নিতে চান বাংলাদেশ কোচ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর এবার দ্বিতীয় টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। সিলেটের পর দ্বিতীয় টেস্ট এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের মাটিতে। তবে আলোচনায় রয়েছে সেখানকার উইকেট। কেমন হতে পারে পিচের কন্ডিশন, পেস নাকি স্পিনে সুবিধা মিলবে সেটা নিয়েও রয়েছে বিস্তর চিন্তা।

শেষ টেস্টের জন্য বাংলাদেশ দলের স্কোয়াডে রয়েছেন ৪ স্পিনার ২ পেসার। চট্টগ্রামের উইকেট, কন্ডিশন সিলেটের চেয়ে বেশ কিছুটা ভিন্ন। ফলে একাদশে পরিবর্তন হবে সেটা বলায় যায়। চট্টগ্রামে বাড়তি স্পিনার একাদশে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাব অবশ্য দেননি টাইগার হেড কোচ ফিল সিমন্স।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাড়তি স্পিনার খেলানো প্রসঙ্গে ফিল সিমন্স বলেন, ‘হয় ৩ পেসার, ২ স্পিনার নয়ত ৩ স্পিনার ২ পেসার (এরকম একাদশ) হবে। তবে নির্দিষ্ট করে এখনই বলতে পারছি না। ফাইনাল সিদ্ধান্ত পরে নিব আমরা।’
পরে চট্টগ্রামের উইকেট নিয়ে সিমন্স বলেছেন, ‘উইকেট দারুণ লাগছে। হার্ড, ফ্ল্যাট। আমরা আশা করি এর ফায়দা নিতে পারব। কিছুটা টার্ন পেলে আশা করি ভালো হবে আমাদের জন্য।’

নাহিদ রানার পিএসএলে চলে যাওয়ায় দলের পেস বিভাগের শক্তি কমেছে কি না প্রশ্নে সিমন্স জানান, ‘শক্তি হারিয়েছি বলব না। গতি হারিয়েছি বলতে পারেন, রানার চলে যাওয়ার ফলে। এখানে স্কিলড বোলারও আছে। চট্টগ্রামে আসলে স্লো উইকেট হয়ে থাকে। আশা করি কিছুটা টার্ন বের করতে পারব। এখানের পেসাররা কাজটা করে দিতে পারব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page