বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

পিএসএলের নতুন সময় ঘোষণা, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে

স্বাভাবিক হতে শুরু করেছে ভারত ও পাকিস্তানের জনজীবন। বিবাদমান দুই দেশের সামরিক উত্তেজনা এখন অনেকটাই প্রশমিত। ভারতের ফ্র্যাঞ্চাইজ লিগ আইপিএল এরইমাঝে জানিয়েছে ১৭মে থেকে পুনরায় শুরু হবে মাঠের খেলা। এবার তাতে যোগ দিলো পিএসএল। ১৭ মে তারিখেই মাঠে গড়াচ্ছে পিএসএল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে আবার খেলা শুরুর ঘোষণা দিয়েছেন। নতুন সূচি অনুযায়ী ১৭ মে থেকে শুরু হবে পিএসএলের বাকি খেলাগুলো। ফাইনাল হবে ২৫ মে।

আর এই সূচির সুবাদেই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান সিরিজ। দুই দেশের মধ্যেকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করা ছিল ২৫ মে তারিখ থেকেই। ফাইনাল ২৫ তারিখেই হলে, পিছিয়ে যাবে বাংলাদেশ সিরিজ।
টুর্নামেন্ট নতুন করে শুরুর ঘোষণা দিয়ে মহসিন নাকভি লিখেছেন, ‘এইচবিএল পিএসএল-টেন ঠিক সেখান থেকেই শুরু হবে যেখানে সেটা ছিল। ৬ দল। শূন্য শঙ্কা। আসুন সবাই এক হয়ে ক্রিকেটের চেতনাকে সম্মান জানাই। ১৭ মে থেকে শুরু হচ্ছে ৮ রোমাঞ্চকর। যেটা আমাদের নিয়ে যাবে ২৫ মে ফাইনালের পথে। সব দলের জন্য শুভকামনা।’
পাকিস্তানের গণমাধ্যমগুলো অবশ্য আগেই আভাস দিয়েছিল, ১৬ থেকে ১৮মে তারিখের মধ্যে পিএসএল শুরু হতে পারে। যদিও এই দফায় বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কি না তা নিয়ে আছে আছে নানা প্রশ্ন। কারণ, বিদেশি ক্রিকেটারদের দুবাইয়ে সরিয়ে নেয়ার পর অনেকেই নিজ নিজ দেশে ফিরে গেছেন। স্বল্প সময়ের মধ্যে তাদের ফেরত আনাটাও বেশ কষ্টকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page