বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

সাফ অনূর্ধ্ব-১৯ শিরোপার মহারণে নামছে বাংলাদেশ-ভারত

ক্রীড়াঙ্গনে বাংলাদেশ-ভারত লড়াই মানেই বাড়তি উন্মাদনা। সেটা যে কোনো খেলায় হোক কিংবা সিনিয়র-জুনিয়র লড়াই। আজ (রোববার) সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালও রয়েছে উন্মাদনার রেশ। অরুণাচলের ইউপিয়ায় গোল্ডেন জুবলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ-ভারতের ফাইনাল শুরু হবে।
গত বছর নেপালে অনুষ্ঠিত সাফ অ-২০ টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এবার বয়স ক্যাটাগরি ঊনিশেও শিরোপা নিয়ে দেশে ফিরতে চান কোচ গোলাম রব্বানী ছোটন, ‘ছেলেরা এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই ভালো ফুটবল খেলেছে। তারা এখন অনেক আত্মবিশ্বাসী। ফাইনালের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। দেশবাসীর দোয়া চাই যেন আমরা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরতে পারি।’

বাংলাদেশ তিন ম্যাচের মধ্যে একটি ড্র করলেও ভারত সবকটিতেই জিতেছে। ভারতের জালে একবারও বল না গেলেও বাংলাদেশের জালে তিনবার বল প্রবেশ করেছে। পারফরম্যান্স ও স্বাগতিক দুইদিক থেকেই ভারত খানিকটা এগিয়ে থাকলেও বাংলাদেশকে সমীহ করছেন ভারত কোচ বিবিয়ানো ফের্নান্দেস, ‘বাংলাদেশ ভালো খেলেছে, বিশেষ করে সেমিফাইনালে। তাদের প্রতি সম্মান আছে আমাদের এবং আমরা ফাইনালে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে চাই।’
বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। নিজে করেছেন তিন গোল, আবার করিয়েছেন একাধিক। ফাইনাল নিয়ে বাংলাদেশ অধিনায়কের প্রতিক্রিয়া, ‘ফাইনালে সবসময় উত্তেজনা কাজ করে। দু’দলই চাইবে ভালো খেলে জযের মাধ্যমে ট্রফি নিতে। আমরাও চাই ইনশা-আল্লাহ ট্রফি নিয়ে দেশে ফিরব।’ নিজ দল নিয়ে তার বিশ্লেষণ, ‘আমাদের শুরু থেকেই আত্মবিশ্বাস ছিল। যেহেতু ফাইনালে প্রতিপক্ষ ভারত, সেক্ষেত্রে বিষয়টি আলাদা। ভারত ভালো দল, তাদের প্রতি সম্মান আছে আমাদের। লক্ষ্য পূরণে আমরা শতভাগ নিংড়ে দেব।’
ভারত অধিনায়ক সিঙ্গামায়ুম শামি সাফের ট্রফি নিজেদের দেশেই রাখতে চান, ‘আমরা সেরাটা দিতে চাই। লড়াইয়ের জন্য প্রস্তুত এবং আমাদের ঘরে ট্রফি রেখে দিতে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page