বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

দুবাই থেকে দেশে ফিরে আসছেন নাসুম

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেল সপ্তাহে দেশটিতে পা রেখেছিল বাংলাদেশ দল। তবে বিমানবন্দর এলাকাতেই প্রায় তিন দিন অপেক্ষা করতে হয়েছে নাহিদ রানা ও রিশাদ হোসেনকে। মূলত ভিসা সংক্রান্ত জটিলতায় আটকে ছিলেন তারা। সেই সমস্যা কাটিয়ে ম্যাচের আগের দিন শুক্রবার রাতে বাংলাদেশ দলে যোগ দিয়েছিলেন রিশাদ-রানা।

তাদের দলে পাওয়া নিয়ে শঙ্কা থাকায় দেশ থেকে ডেকে পাঠানো হয় স্পিনার নাসুম আহমেদকে। শুক্রবার রাতেই দুবাইয়ে উদ্দেশে দেশ ছাড়েন তিনি। তবে রিশাদ-রানাদের ভিসা জটিলতার সমস্যা মিটে যাওয়ায় আজই (রোববার) ফিরে আসছেন তিনি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘এখানে ভিসা সংক্রান্ত জটিলতা হচ্ছিল। যার কারণে আমরা নাসুমকে দুবাইতে এনেছিলাম। কিন্তু এখন আর সমস্যা নেই। নাহিদ ও রিশাদ দলের সঙ্গে যোগ দিয়েছে। আর তাই নাসুমকে দেশে পাঠানো হচ্ছে।

দেশে ফিরেই চারদিনের ম্যাচে খেলবে।’
এর আগে পিএসএল স্থগিত হওয়ার পর দুবাই বিমানবন্দর হয়েই বাংলাদেশে ফিরেছিলেন রিশাদ-রানা। কয়েক দিনের ব্যবধানে আবারও তারা সেই ভূমিতে পা রেখেছেন আন্তর্জাতিক সিরিজ খেলতে। তবে এই দফায় দুই টাইগার ক্রিকেটারকে কিছুটা ভোগান্তিতেই পড়তে হলো।

গতকাল থেকে শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। যদিও প্রথম ম্যাচের দলে ছিলেন না রিশাদ-রানা। প্রথম ম্যাচে ২৭ রানের জয় পেয়েছে লিটন দাসের দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page