বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

পিএসএলে এক ফ্র্যাঞ্চাইজিতেই খেলবেন তিন বাংলাদেশি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবারের নিলাম থেকে শুরুতে দল পেয়েছিলেন তিন বাংলাদেশি ক্রিকেটার। পরে এ তালিকায় যোগ হয় আরও দুই নাম। মজার বিষয় হচ্ছে, এক দলেই ডাক পেয়েছেন জাতীয় দলের তিন সতীর্থ।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবারের নিলাম থেকে শুরুতে দল পেয়েছিলেন তিন বাংলাদেশি ক্রিকেটার। পরে এ তালিকায় যোগ হয় আরও দুই নাম। মজার বিষয় হচ্ছে, এক দলেই ডাক পেয়েছেন জাতীয় দলের তিন সতীর্থ।
আজ (বৃহস্পতিবার) রাতে পিএসএলের এলিমিনেটর ম্যাচ খেলতে নামবে লাহোর কালান্দার্স। এলিমিনেটরের ম্যাচের আগে জানা গেল, আবারও লাহোরে যোগ দিচ্ছেন রিশাদ হোসেন। পিএসএল খেলতে গিয়ে পাকিস্তানে আটকা পড়েছিলেন নাহিদ ও রিশাদ। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে স্থবির হয়ে পড়েছিল দুই দেশের ক্রীড়াঙ্গন।
যার প্রভাব পড়েছিল পিএসএল ও আইপিএলেও। সপ্তাহ খানেক বন্ধ থাকার পর আবারও মাঠে গড়িয়েছে লিগ। তবে ততক্ষণে দুই টাইগার ক্রিকেটার দেশে ফিরে এসেছিলেন। নাহিদের পেশোয়ার ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও টিকে আছে রিশাদের লাহোর। এর মধ্যেই আবারও দলে যোগ দিচ্ছেন টাইগার এই স্পিনার।

আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে তিন বাংলাদেশি ক্রিকেটারকেই কী দেখা যাবে? সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। ডেভিড ওয়ার্নারের করাচি কিংসকে হারাতে পারলে মিলবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার টিকিট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page