বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

রিশাদের ঘূর্ণিতে পিএসএলের ফাইনালে লাহোর

আন্তর্জাতিক ব্যস্ততা শেষেই পিএসএলে যোগ দিয়েছিলেন রিশাদ হোসেন। এলিমিনেটর ম্যাচে না থাকলেও ফাইনালে ওঠার লড়াইয়ে ফিরে জিতিয়েছেন লাহোর কালান্দার্সকে। সাকিবের ব্যর্থতার দিনে ৩ উইকেট নিয়ে দুইবারের শিরোপাজয়ী দলটিকে ফাইনাল তুলেছেন। লিগপর্বে দাপট দেখানো ইসলামাবাদ ইউনাইটেডকে ৯৫ রানে হারিয়েছে লাহোর।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল (শুক্রবার) শাহীন আফ্রিদির লাহোর টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ২০২ রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে রিশাদ, শাহিন ও সালমান মির্জার বোলিয়ের সামনে দাঁড়াতেই পারেনি শাদাব খানের ইসলামাবাদ। ১৫.১ ওভারেই তারা ১০৭ রানে গুটিয়ে যায়।

ইসলামাবাদের ইনিংসে প্রথম আঘাত হানেন শাহিন আফ্রিদি। ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানি পেসার তুলে নেন মোহাম্মদ শেহজাদকে। পরের ওভারে সালমান ফেরান শাহিবজাদা ফারহানকে। এরপর দ্রুতই র‌্যাসি ফন ডার ডুসেন ও ইমাদ ওয়াসিমকে ফিরিয়ে ইসলামাবাদকে কোণঠাসা করে দিন সালমান। ৩ উইকেট নিতে ১৬ রান দিয়েছেন তিনি।
সালমানের পর ইসলামাবাদের ইনিংস ধসিয়ে দেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ। ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর ইসলামাবাদের ইনিংস গড়ছিলেন সালমান আগা ও শাদাব খান। ১৬ রানের মধ্যে দুজনকেই ফেরান রিশাদ। এরপর জিমি নিশামকেও আউট করে লাহোরকে জয়ের প্রান্তে নিয়ে যান তিনি। ৩ উইকেট নিতে রিশাদ দিয়েছেন ৩৪ রান।

সালমান-রিশাদের পর বাকি কাজটুকু করেন আফ্রিদি। ইসলামাবাদের শেষ দুটি উইকেট নেন পাকিস্তানি পেসার। সব মিলিয়ে ৩ উইকেট নিতে তিনি দিয়েছেন মাত্র ৩ রান।

এর আগে লাহোরকে দুই শ পেরোনো স্কোর এনে দিতে ভূমিকা ছিল মোহাম্মদ নাঈম ও কুশল পেরেরার দুটি ফিফটির। নাঈম ২৫ বলে ৫০ রান করেছেন সাতটি চার ও দুটি ছয়ে। আর শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশল পেরেরা আউট হয়েছেন ৩৫ বলে ৬১ রান করে। তিনিও সাতটি চার আর দুটি ছয় মেরেছেন। সাকিব আল হাসান আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ২ বল খেলে কোনো রান পাননি। রিশাদ নয় নম্বরে নেমে ২ বল খেলে এক চারে ৫ রান করে রানআউট হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page