মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

আরেক টুর্নামেন্টেও বাংলাদেশের গ্রুপে সিঙ্গাপুর

বাংলাদেশের ফুটবলে এখন ঘুরে-ফিরে আলোচনায় সিঙ্গাপুর ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন ঢাকায় বাংলাদেশ সিঙ্গাপুরের মুখোমুখি হবে। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে যখন তুমুল আলোচনা, তখন এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের গ্রুপিংয়েও বাংলাদেশ সিঙ্গাপুরের গ্রুপেই পড়েছে।
আজ (বৃহস্পতিবার) এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদরদপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি অ-২৩ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের স্বাগতিক ভিয়েতনাম। অপর দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ইয়েমেন।

আগামী ১-৯ সেপ্টেম্বর এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাই অনুষ্ঠিত হবে। এশিয়ার ৪৪টি দেশ ১১টি গ্রুপে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও চার সেরা রানার্সআপ উঠবে মূল পর্বে। ২০২৪ সালে এই টুর্নামেন্টের স্বাগতিক সৌদি আরব খেলবে সরাসরি।
এএফসি অ-২৩ টুর্নামেন্টে বাংলাদেশ বিগত আসরগুলোতে বাছাইপর্ব পার হতে পারেনি। জুন উইন্ডোর পর সিনিয়র জাতীয় দলের ম্যাচ অক্টোবরে। তাই এবার সেপ্টেম্বরেও অ-২৩ টুর্নামেন্টে জাতীয় দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকেই দায়িত্ব দেওয়ার কথা শোনা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page