মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

জাতীয় দলে এবাদতের প্রত্যাবর্তন

এবাদত হোসেন নামটা শুনলে গেল দুই বছর ধরে দর্শক-সমর্থকদের মধ্যে ছিল একরাশ হতাশা। অবশ্য তার কারণও অজানা কিংবা অযথা নয়। ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তারকা এই পেসার। ২০২৩ সালের জুলাইয়ে ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সময়ে হাঁটুর চোটে পড়েন এবাদত।
এরপর ইংল্যান্ড থেকে পায়ের অস্ত্রোপচার করে দেশে ফেরেন এবাদত। পরে বছর খানেক থাকতে হয় মাঠের বাইরে। এরপর গেল বছর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ফেরেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। সবশেষ বিপিএলেও খেলেন চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালে, চলতি বছরে খেলেছেন ডিপিএলেও। নিয়মিত করেছেন পারফর্মম্যান্স।

গেল মাসে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সাদা এবং লাল বলের ক্রিকেটে নিজেকে আবারো প্রমাণ করেন এবাদত। যদিও খুব বেশি উইকেট তুলে নিতে পারেননি তিনি। তবে এবাদতের বোলিং চোখে লাগে বিসিবির নির্বাচকদের।
উপহারস্বরূপ নির্বাচকরাও আর নিরাশ করেননি এবাদতকে। অপেক্ষায় না রেখে দলে ডেকে নিয়েছেন আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। প্রায় বছর দুয়েক পর জাতীয় দলে ফেরা এবাদত কেমন পারফর্মম্যান্স করবেন সেদিকে নজর থাকবে সকলেরই। এখন দেখার বিষয় দর্শক সমর্থকদেরকে কতটা তৃপ্ত করতে পারেন টাইগার এই পেসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page