মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ক্রিকেটে আসছে নতুন নিয়ম, অবৈধ হবে যেসব ক্যাচ

ক্যাচ ধরতে গিয়ে নানা কৌশল ও মুনসিয়ানা দেখান ক্রিকেটাররা। বাউন্ডারিতে ধরা কিছু ক্যাচ নিয়ে বিতর্কও রয়েছে। যা নিয়ে এবার ক্রিকেটের আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান ম্যারিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নতুন নিয়ম করতে যাচ্ছে। নতুন নিয়ম কার্যকর হলে বাউন্ডারিতে আগে ক্যাচ হিসেবে বিবেচিত হতো এমন কিছু অবৈধ বলে বিবেচিত হবে।

‘বানি-হপ’ বা কিছুটা লাফিয়ে বাউন্ডারির বাইরে থেকে একাধিকবার বল শূন্যে তুলে আবারও সেটিকে তালুবন্দী করা যাবে না। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। চলতি মাসেই নতুন এই নিয়ম কার্যকরের প্রস্তুতি সম্পন্ন এবং আইসিসির প্লেয়িং কন্ডিশনে যুক্ত করা হবে। পরবর্তীতে আগামী বছরের অক্টোবরে অন্তর্ভুক্ত হবে এমসিসির বিধিমালায়।

মূলত এ ধরনের ক্যাচ নিয়ে বিতর্ক উঠেছিল ২০২৩ সালের বিগ ব্যাশে। সিডনি সিক্সার্সের জর্ডান সিল্কের ক্যাচ বাউন্ডারি সীমানার বাইরে (লাফিয়ে) দ্বিতীয়বার স্পর্শ করে সীমানার ভেতরে ফেরত পাঠান ব্রিসবেন হিটের মাইকেল নেসের। শূন্যে লাফিয়ে বলটি দ্বিতীয়বার স্পর্শ করে তিনি সীমানার বাইরেই পা রাখেন এবং দৌড়ে ভেতরে ঢুকে ক্যাচটি নেন। এমন ক্যাচ আর আইনসিদ্ধ হবে না এমসিসির নতুন নিয়ম অনুযায়ী। ওই ক্যাচ নিয়ে বিতর্কের পর চলতি বছরের শুরুতে আইসিসির ক্রিকেট কমিটি এমসিসিকে ক্যাচের নিয়ম বিবেচনার অনুরোধ করেছিল।

অবশ্য বিগ ব্যাশে এমন ঘটনা আরও ঘটেছিল। নেসেরের নেওয়া ক্যাচ নিয়ে আলোচনা উঠলে তিনি জানিয়েছিলেন, ২০২০ বিগ ব্যাশে ম্যাথু ওয়েডের ক্যাচ অনেকটা এভাবেই নিয়েছিলেন ম্যাট রেনশ। সেই ক্যাচ দেখেই প্রেরণা পান নেসের। সে সময় দুটি ক্যাচের বৈধতা নিয়েই বিতর্ক হয়েছিল। তখন অনেকেই বলেছিলেন, বাউন্ডারি সীমানার ক্যাচের নিয়ম পাল্টানো হোক, যেটা সর্বশেষ হালনাগাদ করা হয়েছে ২০১০ সালে।

নতুন নিয়মে বলা হয়েছে, একজন ফিল্ডার বাউন্ডারির বাইরে লাফিয়ে শুধু একবারই বল স্পর্শ করতে পারবেন। এরপর সীমানার ভেতর ঢুকে তাকে ক্যাচ নিতে হবে। উড়ন্ত অবস্থায় থাকলেও বাউন্ডারির বাইরে তিনি একাধিকবার বল স্পর্শ করতে পারবেন না। বিগ ব্যাশে নেসের শূন্যে লাফিয়ে বলটি দ্বিতীয়বার ওপরে ঠেলে দেওয়ার পর সীমানার বাইরেই পা রাখেন এবং দৌড়ে ভেতরে ঢুকে ক্যাচটি নেন। এভাবে এক কিংবা দুজন ফিল্ডার থাকলেও বাউন্ডারির বাইরে লাফিয়ে সর্বোচ্চ একবার বলে স্পর্শ করার অনুমতি থাকবে।
এমসিসির ক্যাচের নিয়মে ১৯.৫.২–এর তিনটি ধারায় এ সংক্রান্ত নতুন নির্দেশনা যুক্ত করা হয়েছে। যেখানে একাধিক ফিল্ডার মিলে এমন ক্যাচ নেওয়ার ক্ষেত্রেও রয়েছে নির্দেশনা। রিলে অর্থাৎ একাধিক ফিল্ডার মিলে ক্যাচের ক্ষেত্রে বলা হয়েছে— অন্য সতীর্থ ক্যাচ নিলেও বাউন্ডারি সীমানার বাইরে বল স্পর্শ করা ফিল্ডারকে সীমানার ভেতরে ফিরতে হবে। আর দ্বিতীয়বার বল স্পর্শ করার কারণে আউটের বদলে বাউন্ডারি কিংবা রান যুক্ত হওয়ারও আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page