বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা

সীতাকুণ্ডে ঝরনায় নেমে স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে সহস্রধারা-২ ঝরনায় নেমে ডুবে তাহসিন আনোয়ার (১৭) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোটদারোগাহাট এলাকায় এ ঘটনা ঘটে।
তাহসিন জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক (উপসচিব) লুৎফুন নাহারের একমাত্র ছেলে। তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মছিন্দ্রলাল ত্রিপুরা জানান, তাহসিনসহ সাতজন বন্ধু মিলে ঝরনাটিতে ঘুরতে গিয়েছিলেন। তাদের মধ্যে তিনজন ঝরনার পুলে নামে। পানির গভীরতা বুঝতে না পেরে দুজন ওপরে উঠে এলেও তাহসিন ডুবে যায়। এ সময় তিনি চিৎকার করে সাহায্য চাইছিলেন। তবে বন্ধুরা সেটি মজা মনে করে গুরুত্ব দেয়নি। কিছুক্ষণ পর যখন তাহসিন আর ভেসে ওঠেনি, তখন তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিকেল পৌনে ৫টার দিকে সহস্রধারা-২ ঝরনার পানিতে একজন পর্যটক ডুবে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে পানির নিচ থেকে তাহসিনের লাশ উদ্ধার করা হয়।

সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এবং থানা পুলিশের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page