মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

সরকারি শিক্ষা কর্মকর্তা পদে নিয়োগ পেতে পারেন ভারতীয় ক্রিকেটার

ভারতের শিক্ষা খাতে অবদানের সুযোগ পেতে পারেন তরুণ তারকা ক্রিকেটার রিংকু সিং। কেবল তাই নয়, উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকেই তাকে বেসিক এডুকেশন অফিসার পদে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি ও নিউজ১৮।
প্রতিবেদনে বলা হয়েছে, রিংকুর নিয়োগ নিয়ে ইতোমধ্যে বেসিক এডুকেশন পরিচালক স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়েছে। যেখানে মেডেল উইনার্স ডিরেক্ট রিক্রুটমেন্ট বিধি–২০২২ এর অধীনে তাকে শিক্ষা কর্মকর্তা পদে দায়িত্ব প্রদানের কথা বলা হয়। এই নিয়োগের বিষয়টি হবে প্রাদেশিক সরকারের আন্তর্জাতিক অ্যাথলেটকে সম্মাননা দেখানোর নীতি অনুসারে। এর আগেও সামরিক ও সরকারের বিভিন্ন পদে সম্মানজনক এমন স্বীকৃতি দিতে দেখা গেছে ভারতীয় তারকা অ্যাথলেটদের।

বেশ সংগ্রাম করেই বেড়ে উঠেছেন রিংকু সিং। ১৯৯৭ সালের ১২ অক্টোবর তার জন্ম আলিগড়ে। এক সময় তার বাবা গ্যাস সিলিন্ডার বিতরণের কাজ করতেন, প্রাথমিক অবস্থায় তার কাজে সহায়তা করতেন রিংকু নিজেও। তবে খেলার প্রতি আবেগ ও ‍নিবেদন ছিল বাঁ-হাতি এই ব্যাটারের। স্কুলের মাঠেই তার ব্যাটিং প্রতিভা ধীরে ধীরে নজরে আসে। স্কুল ক্রিকেটে শিরোপা জয়ের মাধ্যমেই পান প্রথম স্বীকৃতি। ঘরোয়াতে ভালো করার পর একপর্যায়ে আইপিএলে ফর্ম দেখিয়ে জায়গা পান ভারত জাতীয় দলে।
২০২৩ আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন রিংকু সিং। পাওয়ার হিটিংয়ে অল্প সময়েই তিনি নজর কাড়েন ক্রিকেটবিশ্বের। যা অব্যাহত রেখেছেন জাতীয় দলেও। আলিগড়ের এই ক্রিকেটার এখন পর্যন্ত ৩৩টি টি-টোয়েন্টি এবং দু’টি একদিনের ম্যাচ খেলেছেন। তার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় ২০২৪ সালে আইপিএলের শিরোপা জেতে কলকাতা।
প্রসঙ্গত, দেশটির রাজনীতিতে পরিচিত মুখ প্রিয়া সরোজের সঙ্গে সম্প্রতি আংটি বদল করেছেন রিংকু সিং। ২৬ বছর বয়সী প্রিয়া বর্তমানে লোকসভার দ্বিতীয় সর্বকনিষ্ঠ সদস্য এবং নারী সংসদ সদস্যদের মধ্যে সবচেয়ে কম বয়সী। কয়েকদিন আগে দু’জনের বাগদান সম্পন্ন হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য বেছে নেওয়া হয়েছিল আগামী নভেম্বরকে। কিন্তু তা পিছিয়ে যাচ্ছে। পরবর্তী বছর বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে শোনা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page